রহিমা মাহমুত একজন বিখ্যাত লন্ডনভিত্তিক উইঘুর গায়িকা

রহিমা মাহমুত একজন বিখ্যাত লন্ডনভিত্তিক উইঘুর গায়িকা। যদিও তিনি চীনে তার বাড়ি ও পরিবার থেকে অনেক দূরে বসবাস করেন। তবে রহিমা তার গানের মাধমে উইঘুর সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেন। এর পাশাপাশি তিনি পরিচালনা করেন ওয়ার্ল্ড উইঘুর কংগ্রেসের যুক্তরাজ্য অফিস, যা হলো উইঘুরদের মানবাধিকার রক্ষায় একটি সহায়ক প্রতিষ্ঠান।
রহিমা তার পরিবারকে শেষবার দেখেছিলেন ২০ বছর আগে চীনের জিনজিয়াং প্রদেশে নিজ শহর ঘুলজায়। তবে ২০১৭ সাল থেকে তিনি আর পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেননি। সংবাদমাধ্যমকে রহিমা বলেন, ‘২০১৭ সালের জানুয়ারিতে আমার ভাইয়ের সাথে শেষবার কথা হয়েছিল। এরপর আর তাদের কাউকে কাছে পাওয়া হয়নি। আমার উদ্দেশ্যে বলা ভাইয়ের শেষ কথা ছিল, ‘আমাদেরকে আল্লাহর হাতে ছেড়ে দাও এবং আমরাও তোমাকে আল্লাহর হাতে ছেড়ে দিচ্ছি’।’



